রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জামালপুরে পৃথক ঘটনায় দুজনের মর*দেহ উদ্ধার


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে পৃথক ঘটনায় বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। একই দিনে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় বজ্রপাতে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

নিহত আনোয়ার হোসেন চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকার বাসিন্দা। তিনি পেশায় পল্লি চিকিৎসক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে আনোয়ার হোসেন নদীতে মাছ ধরতে যান। দুপুরের দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। আকস্মিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এদিকে একই দিন দুপুর ১২টার দিকে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

হল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় শিক্ষার্থীরা ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হলের শিক্ষার্থী কিংবা আশপাশের বাসিন্দারাও তাকে চিনতে পারেননি।

পানাউল্লাহ আহম্মেদ হলের সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। ওই যুবক হলের আবাসিক শিক্ষার্থী নন। তিনি কীভাবে সেখানে এলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});