মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জামালপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

জামালপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

সোমবার রাত সাড়ে ৭টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ মহা সড়কের শরিফপুর বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় গ্রাহকরা। এ সময় তারা দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেন।

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এতে তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। এইচএসসি পরীক্ষার্থীরা পড়াশোনা করতে পারছেন না। পাশাপাশি সেচ, ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদন ব্যাহত হওয়ায় গ্রামীণ অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শরিফপুর এলাকার হযরত আলী জানান, প্রতিদিন গড়ে ১৫/১৬ ঘন্টা বিদ্যুৎ থাকে। লোডশেডিং এর কারনে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।

একই এলাকার বিল্লাল, কামাল ও ইমাম হোসেন বলেন,  বিদ্যুৎ এর লোডশেডিং এর কারনে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতি হচ্ছে। ধান ভাঙানো মেশিন,  অটোরিকশা চার্জসহ শত শত সমস্যা হচ্ছে।

জামালপুর সদর থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. সাহিদুল ইসলাম জানান, জেলায় প্রতিদিন প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও জাতীয় গ্রিড থেকে মাত্র ৬৫ থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে। ফলে প্রতিদিন গড়ে প্রায় ৬৫ শতাংশ লোডশেডিং করতে হচ্ছে।

বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন ভুক্তভোগী গ্রাহকরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});