শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জারা মনি বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন


অক্টোবর ৯, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

অভিনেত্রী জারা মনি দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন। দীর্ঘদিন অভিনয় থেকে কিছুটা দূরে থাকার পর এবার নতুন নাটকের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি তিনি শেষ করেছেন রতন রহমান পরিচালিত ‘মা যখন বৃদ্ধাশ্রমে’ নাটকের কাজ। নাটকটির গল্পে পরিবার, সম্পর্ক ও আবেগের নানা দিক উঠে এসেছে বলে জানান জারা।

পাশাপাশি একটি ওভিসিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। নতুন করে কাজে ফেরার পর এখন থেকে নিয়মিত অভিনয় করার পরিকল্পনার কথাও জানিয়েছেন জারা মনি। অভিনয়ে ফেরার অনুভূতি জানিয়ে জারা মনি বলেন, ‘অভিনয় থেকে কিছুদিন দূরে ছিলাম। নানা কারণে নিয়মিত কাজ করা হয়ে ওঠেনি।

তবে অভিনয়টা সবসময়ই ভালোবাসি। তাই আবারও কাজে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন নাটকটির গল্প ও চরিত্র ভালো লেগেছে বলেই কাজটি করেছি।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে নিয়মিত অভিনয় করতে চাই। ভালো গল্প ও চরিত্র পেলে কাজের পরিমাণ নয়, কাজের মানকে গুরুত্ব দিয়েই এগিয়ে যেতে চাই। দর্শকের জন্য নতুন কিছু করার ইচ্ছা আছে। আশা করছি, সামনে নিয়মিতই আমাকে বিভিন্ন নাটক ও অন্যান্য কাজের মাধ্যমে দেখা যাবে।’

দীর্ঘ বিরতির পর জারা মনি এখন তার অভিনয় শৈলী দিয়ে আবারও নাটকপাড়ায় ব্যস্ত হতে চেষ্টা করে যাচ্ছেন। নতুন কাজের মাধ্যমে অভিনয়ে নিজের জায়গাটিকে আরও শক্ত করতে চান এই অভিনেত্রী।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});