Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জুড়ীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের জুড়ীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শাড়ী, থ্রী-পিস, হাজী রুমাল এবং নগদ অর্থ মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব মানবিক সহায়তা বিতরণ করেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু’র সহধর্মিণী ফৌজিয়া আহমেদ, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জুড়ী ওসি মিনহাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, আব্দুল আলিম শেলু, সিরাজুল ইসলাম, সরফ উদ্দিন প্রমুখ।

এছাড়াও এসময় উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।