মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনাকে আড়াল করার চেষ্টা চলছে: ডা. শফিকুর রহমান

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই’ গণআন্দোলনের স্মৃতি ও চেতনাকে আড়াল করার অপচেষ্টা শুরু হয়েছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই আন্দোলন’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাঁর ভাষ্য, জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনাকে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া সময়ের দাবি।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে কোনো রাজনৈতিক দল মাস্টারমাইন্ড ছিল না। অথচ আন্দোলনে অংশ না নেয়া ব্যক্তিরাও এখন নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছেন।

তিনি বলেন, ৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে ‘মিরাকল’ বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত।

জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না উল্লেখ করে জামায়াত আমির বলেন, সে সময় বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। এমনকি আপনজনরাও তাদের আশ্রয় দেয়নি।

তিনি বলেন, এই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি ব্যক্তি একেকজন মাস্টারমাইন্ড। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কারও অবদান যেন হারিয়ে না যায়।

অতীতের সরকারগুলোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে নিহত, আহত এবং মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি হয়নি। ১৯৭১ সালের মতো ২০২৪ সালও যেন হারিয়ে না যায়।

তিনি জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সামনে আনার আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});