Dhakainfo24
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেল সরবরাহ নিয়ে জেলা প্রশাসনকে জরুরি নির্দেশ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৫, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃংখলা আনতে জেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার (১৫ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের কষ্ট যাতে না বাড়ে আন্তরিকভাবে সেই চেষ্টা করে যাচ্ছে। সবাইকে এ ব্যাপারে সচেতন থেকে আরো দৃড়তার সাথে দায়িত্ব পালনের আহবান জানাচ্ছি।

প্রতিমন্ত্রীর নির্দেশনার মধ্যে রয়েছে- 

-প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুদ যাচাই করে রিপোর্ট প্রদান।
-ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দকৃত জ্বালানির সরবরাহ নিশ্চিতকরণ।
-সকল কাস্টমারদের (পেট্রোল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাক্ড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমার) সরবরাহ ও বিতরণ তদারকি করা।
-পেট্রোল পাম্প বন্ধ হলে কেন পাম্প বন্ধ তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান  ও ডিপোর সাথে তেল সরবরাহের হিসাব ডাবল চেক করা। 
-অবৈধ মজুদধারী রোধ করা।
 -তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা।
-জ্বালানি তেলের পাচার বন্ধ করা। 
-অধিক মূল্যে যাতে জ্বালানি তেল বিক্রয় না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং অপরাধ সংগঠিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। 
-জেলা পর্যায়ে  নজরদারি বৃদ্ধি করা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।