মঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

ঝড়ে ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ

ঢাকা ইনফো২৪
জুন ৯, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা-এর সামনে অবস্থিত দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছটি ৯ জুন, মঙ্গলবার সকালে আকস্মিক ঝড়ো হাওয়ার তাণ্ডবে গোড়াসহ ভেঙে পড়েছে।

বৈরান নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই কৃষ্ণচূড়া গাছটি ছিল গোপালপুরের অন্যতম আকর্ষণ। বিশেষ করে থানা ব্রিজ থেকে গাছটির অপরূপ সৌন্দর্য দূর থেকেই চোখে পড়ত। লাল রঙের ফুলে সেজে থাকা গাছটি প্রকৃতিপ্রেমী ও পথচারীদের মুগ্ধ করত প্রতিনিয়ত। কিছুদিন আগেও গাছটি ছিল ফুলে ফুলে ভরা। অনেকেই থানা ব্রিজে দাঁড়িয়ে এর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেছেন।

কেউ মোবাইল ফোনে ছবি ধারণ করেছেন, আবার কেউ স্মৃতির পাতায় ধরে রেখেছেন সেই অপূর্ব মুহূর্তগুলো। আজ ঝড়ের আঘাতে গাছটি ভেঙে পড়ায় গোপালপুর হারালো তার একটি পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। যে গাছটি বহু মানুষের চোখে প্রশান্তি এনে দিত, সেটি আর আগের মতো দেখা যাবে না। হয়তো আর কেউ থানা ব্রিজে দাঁড়িয়ে সেই কৃষ্ণচূড়ার সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে আসবে না।

প্রকৃতির এই ক্ষতি শুধু একটি গাছের পতন নয়, বরং গোপালপুরের স্মৃতি, সৌন্দর্য ও আবেগের একটি অধ্যায়ের সমাপ্তি। তবে আশা করা যায়, ভবিষ্যতে নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে এমন সৌন্দর্য আবারও ফিরে আসবে আমাদের প্রিয় গোপালপুরে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।