Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এ অভিযান কর্মসূচির পরিচালনা করা হয়।

মশা নিধক স্প্রে করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড.জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মমিন উদ্দিন, ডাব্লিউ সিসির চেয়ারম্যান প্রফেসর ডা.খালিদ মাহমুদ শাকিল,অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম,সিভিল সার্জন ডা.হুমাউন কবির,প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার। পরে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশনেন।

এ সময় ড.জিয়াউদ্দিন হায়দার বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নির্দেশনার আলোকে ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখাতে আহ্ববান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।