বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে পৃথক স্থানে অগ্নিকাণ্ড, পুড়েছে ৩১ ঘর

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে পৃথক স্থানে অগ্নিকাণ্ড, পুড়েছে ৩১ ঘর

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:৫৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৩১টি ঘর এবং ঘরের মালামাল ও আসবাবপত্র।

বুধবার (২৪ জুন) সকালে টঙ্গীর দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া এবং মুদাফা পশ্চিমপাড়া বিশারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দক্ষিণ আরিচপুর এবং ৩টি ইউনিট মুদাফা পশ্চিমপাড়া বিশারটেক এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া রোডের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি ইউনিটে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কক্ষের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে সকাল পৌনে ৬টার দিকে টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া বিশারটেক এলাকার বাহার উদ্দিনের বস্তিঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ৩০টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বস্তির ৩০টি কক্ষ এবং সেখানে থাকা আসবাবপত্র পুড়ে যায়।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট পৃথক দুটি স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুদাফা এলাকার একটি বস্তির ৩০টি কক্ষ এবং আরিচপুর এলাকার বহুতল ভবনের একটি কক্ষের আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});