শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে বস্তায় ১০-১২ ককটেলসদৃশ বস্তু, পুলিশি ঘেরাও”


অক্টোবর ৩, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় একটি বস্তার ভেতর ককটেলসদৃশ ১০-১২টি বস্তু পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। বস্তুগুলো ককটেল কি না, তা পরীক্ষা করতে বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলের (বম্ব ডিসপোজাল ইউনিট) সদস্যদের খবর দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গুটিয়ার আন্ধারুল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে একটি বস্তার ভেতর এসব বস্তু পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি ঘিরে রাখে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘ককটেলের মতো ১০-১২টি বস্তু দেখা গেছে। ধারণা করছি, এগুলো ককটেল হতে পারে। বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।’ ঘটনাস্থলে থাকা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।’

বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পর উদ্ধার হওয়া বস্তুগুলো আসলে কী, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});