রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টাকার বিনিময়ে ভোট বিক্রির অভিযোগ নায়িকা পলির

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

টাকার বিনিময়ে ভোট বিক্রির অভিযোগ নায়িকা পলির

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ০)

নায়িকা পলি

X

নায়িকা পলি

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা পলি দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে তার সম্পৃক্ততা বজায় রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শিবা-জয় প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ভোটের লড়াইয়ে জয়ী হতে পারেননি এক সময়ের ব্যস্ততম এই নায়িকা।

ফলাফল ঘোষণার পরই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন পলি। নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, কিছু শিল্পী টাকার বিনিময়ে ভোট দিয়েছেন বলে তার বিশ্বাস। একই সঙ্গে বিষয়টির বিচার আল্লাহর ওপর ছেড়ে দেন তিনি। পলি লেখেন, ‘কাছের মানুষগুলো যারা নিজেদের ভোট ঠিক রেখে শুধু আমার একটা ভোট টাকার জন্য বিক্রি করেছ, বিচার ওই ওপর আল্লাহর কাছে দিলাম। তোমাদের বিচার আল্লাহ করবে।’

এর আগে আরেকটি পোস্টে অভিনেত্রী রোজিনাকে মেনশন করে তিনি লেখেন, ‘রোজিনা আপু, শিল্পী সমিতি আমাদের জন্য না। এখানে এক শ্রেণীর শিল্পীরা টাকার জন্য বিক্রি হয়।’

আরও একটি পোস্টে পলি লেখেন, ‘যে সমস্ত শিল্পী ভোটাররা আমাকে ভালোবেসে ১৪৪টা ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার অন্তরের ভালোবাসা ও শ্রদ্ধা। আর যারা আমাকে ভোট দেননি, যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছেন, তাদের প্রতিও আমার ভালোবাসা।’ নির্বাচনের ফল অনুযায়ী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি পেয়েছেন ১৪৪ ভোট। একই পদে ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এম এ পারভেজ চৌধুরী আবীর।

এদিকে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবা সানু। তার প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। শনিবার ভোররাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন।

২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৫ জন প্রার্থী। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চলচ্চিত্র প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});