মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টানা বৃদ্ধির পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম


অক্টোবর ১৩, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

টানা কয়েক দফা বৃদ্ধির পর আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার জেরে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ৯৩ দশমিক ২৭ ডলারে নেমেছে। এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় দুই ডলার বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের সমাপনী দর ছিল ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলার, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। বাজার বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার কারণে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতির আশা তৈরি করেছে। এতে জ্বালানির দাম কিছুটা কমার পেছনে প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে আগামী দিনগুলোতেও অপরিশোধিত তেলের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});