রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টেস্ট দলে হৃদয়-অমিতের অভিষেক

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড এনগারাভা। এদিকে, আজ বাংলাদেশের টেস্ট দলে অভিষেক হয়েছে রঙিন পোশাকের ক্রিকেটে নিয়মিত মুখ তাওহিদ হৃদয় ও তরুণ উইকেটকিপার ব্যাটার অমিত হাসানের।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে হলেও এটিকে বড় কোনো বিষয় হিসেবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস শেষে তিনি বলেন, ‘আগে বল করলাম না ব্যাট করলাম, সেটা ম্যাটার করে না। ভালো ক্রিকেট খেলাই আসল।’

হারারের বাউন্সি উইকেট বিবেচনায় একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তিন বিশেষজ্ঞ পেসার ও একজন স্পিনার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। ব্যাটিং শক্তিশালী রাখতে একাদশে রাখা হয়েছে সাতজন বিশেষজ্ঞ ব্যাটার এবং চারজন বোলার।

এই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত তাওহিদ হৃদয় প্রথমবারের মতো সাদা পোশাকে মাঠে নেমেছেন। অন্যদিকে কাফ মাসলের চোটে লিটন দাস ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার ও উইকেটরক্ষক অমিত হাসান। দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে থাকা এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট ক্যাপ পেয়েছেন তিনি।

হৃদয় ও অমিত যথাক্রমে বাংলাদেশের ১০৭তম ও ১০৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখালেন।

অন্যদিকে স্বাগতিক জিম্বাবুয়ে বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভার নেতৃত্বে এই প্রথমবার টেস্ট খেলতে নেমেছে। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে তারাও পেসনির্ভর একাদশ বেছে নিয়েছে। তিন বিশেষজ্ঞ পেসারের পাশাপাশি দলে রয়েছেন পেস অলরাউন্ডার ব্র্যাড ইভান্স।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});