শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের সঙ্গে গলফ খেলার গল্প শোনালেন কেইন

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ট্রাম্পের সঙ্গে গলফ খেলার গল্প শোনালেন কেইন

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ০)

ডনাল্ড ট্রাম্প ও হ্যারি কেইন

X

ডনাল্ড ট্রাম্প ও হ্যারি কেইন

ডনাল্ড ট্রাম্প যখন কথাটি বলেছিলেন, অনেকেই একটু বিস্মিত হয়েছিলেন। বেশ কৌতূহলেরও জন্ম দিয়েছিল তা। এবার হ্যারি কেইনও নিশ্চিত করলেন সেটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সত্যিই গলফ খেলেছিলেন ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক। সেই অভিজ্ঞতা করা মনে করে উচ্ছ্বসিত তারকা বলেছিলেন, তার কাছে সেটি ছিল ‘পরাবাস্তব’ এক অনুভূতি।

বিশ্বকাপে এবার দুর্দান্ত ফর্মে আছেন কেইন। ইংল্যান্ডকে কোয়ার্টার-ফাইনালে তোলার পথে গোল করেছেন তিনি ছয়টি। এর মধ্যেই কদিন আগে তাকে নিয়ে অন্যরকম এক খবরের দোলা দেন ট্রাম্প। বিশ্বকাপের স্বাগতিক দেশটির প্রেসিডেন্ট বলেন, কেইনের সঙ্গে তিনি গলফ খেলেছেন এবং তাকে একজন দুর্দান্ত খেলোয়াড় ও ভালো গলফার বলেও অভিহিত করেন তিনি।

এবার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কেইন জানান, প্রায় দেড় বছর আগে ফ্লোরিডার পাম বিচে সেই খেলাটি হয়েছিল। সত্যি বলতে, ভালোই খেলেছিলাম। যখন আমি পাম বিচে ছিলাম, তখন তিনি আমাকে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই হ্যাঁ, প্রেসিডেন্ট যখন কোথাও আমন্ত্রণ জানান…!

তার সঙ্গে স্রেফ দেখা করাই ছিল পরাবাস্তব এক অনুভূতি, তার সঙ্গে গলফ খেলতে পারা তো অবশ্যই। সত্যি বলতে, তিনি বেশ ভালো গলফ খেলেন। আমি আশা করি, তার বয়সে আমিও তার মতো ভালো খেলতে পারব! তো হ্যাঁ, অনন্য এক অভিজ্ঞতা ছিল এবং আমি কৃতজ্ঞ যে, তিনি আমাকে খেলতে আমন্ত্রণ জানিয়েছিলেন।”

শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ৩-২ গোলে জয়ের পর ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ডের প্রশংসা করে লিখেছিলেন, “ইংল্যান্ডের হ্যারি কেইন একজন অসাধারণ খেলোয়াড়!!!”

পরের দিন, ট্রাম্প জানান একসঙ্গে গলফ খেলার ব্যাপারটি। আমার মনে হয় কেইন একজন অসাধারণ খেলোয়াড়। আমি তার সঙ্গে গলফ খেলেছি এবং তাকে আমার খুব পছন্দ হয়েছে। সে একজন ভালো গলফার। সে সত্যিই অসাধারণ।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});