মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের নিচে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ট্রেনের নিচে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা

‎আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ০)

ট্রেনের নিচে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা

X

ট্রেনের নিচে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে ষ্টেশনে আশরাফুল ইসলাম (২৩) নামে রড়মিস্ত্রী ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ওই ব্যক্তির বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাপড়া, পূর্ব টেকরাভাষা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় রড মিস্ত্রি ছিলেন।

‎রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী তিতুমীর ৭৩৩ আপ আন্তঃনগর ট্রেনে আজ সকাল দশটা ২০ মিনিটে আক্কেলপুর রেল ষ্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ষ্টেশনের উত্তর মাথার দিকে এক নম্বর রেল লাইনে ওই ঘটনাটি ঘটে।

‎আক্কেলপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার হাসিবুল হাসান   নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।

‎স্থানীয় লোকজন ও ষ্টেশন মাষ্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে ষ্টেশন মাস্টার হাসিবুল হাসান স্থানীয় লোকজনের সহযোগীতায় নিহতের প্যান্টের পকেট থেকে একটি স্মার্ট ফোন ও একটি ম্যানিব্যাগ উদ্ধার করেন। মানি ব্যাগে ১৭৫০ টাকা, একটি মুঠোফোনের সিম ও দুটি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাওয়া যায়।

‎রাজশাহীতে নিহত আশরাফুলের সাথে রডের কাজ করতেন জাকির হোসেন। তিনি বলেন, আশরাফুল টিকিট কেটে বাড়ি যাচ্ছিলেন, এরপর আক্কেলপুরের ষ্টেশন মাষ্টার আশরাফুলের মোবাইল থেকে আমার নাম্বারে ফোন করে তাঁর মারা যাওয়ার খবর দেন। আশরাফুল রড মিস্ত্রি ছিলেন। সঠিক কি করনে তিনি এক কাজ করেছেন তা আমি বলতে পারবো না।

‎আক্কেলপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, সকাল দশটা ২০ মিনিটে তিতুমীর আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতি শেষে যাওয়ার সময় আশরাফুল ইসলাম নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তাঁর পড়নের প্যান্টে থাকা ম্যানিব্যাগে জাতীয় পরিচয়পত্র পওয়া যায়। এপর কাছে থাকা একটি স্মার্ট মোবাইল ফোনের সিম থেকে বিভিন্ন নম্বরে নিহতের পরিচিত ব্যক্তিদের সাথে কথা বলে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশকে জানানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (জিআরপি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়ার পরে তাঁর স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। আইনগত সব কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});