বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: মন্ত্রী


সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, রেলের ভাড়া না বাড়িয়ে বর্তমান ভাড়া বহাল রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, রেলের ভাড়া বাড়ানোর জন্য রেল মন্ত্রণালয় থেকে চাপ রয়েছে। ভাড়া না বাড়ালে লোকসান আরও বাড়তে পারে। তবে জনগণের প্রতি দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে রেলের ভাড়া বাড়ানো হয়নি। বর্তমান পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর চাপ থাকলেও যতটা সম্ভব ভাড়া অপরিবর্তিত রাখার চেষ্টা করা হচ্ছে। ফলে আপাতত আগের ভাড়াতেই ট্রেনে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

মন্ত্রী আরও বলেন, রেলের ভাড়া না বাড়ানোর বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে কোনো পর্যায়ে ভাড়া বাড়াতেই হলে তা যৌক্তিকভাবে সমন্বয় করা হবে।

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে নৌযান মালিকরা লঞ্চের ভাড়া ১৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনা করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

শেখ রবিউল আলম জানান, লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভাড়া বাড়ানো কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এ কারণে পরিবহন ব্যয় বেড়েছে। তবে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বনিম্ন হারে লঞ্চের ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});