ডুমুরিয়ায় নিয়ন্ত্রন হারিয়ে বাস রংসাইডে নারী পথচারী আহত → Dhaka info24

ডুমুরিয়ায় নিয়ন্ত্রন হারিয়ে বাস রংসাইডে নারী পথচারী আহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৩০, ২০২৬

ডুমুরিয়ায় নিয়ন্ত্রন হারিয়ে বাস রংসাইডে নারী পথচারী আহত

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে এক নারী পথচারীকে গুরুতর আহত করেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার গুটুদিয়া পূর্বপাড়া টাওয়ার মসজিদের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা জ-১১-০০৪৫) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে গিয়ে খাদে পড়ে। 

এ সময় গুটুদিয়া গ্রামের রেক্সনা (৪৫) নামে এক নারী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস ছাত্তার জানান, বাসটির ব্রেক বিকল অথবা চালকের অসাবধানতার কারণ হতে পারে। তবে অন্য কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।