পাকিস্তান দলের ৫ কোচিং স্টাফ ঢাকায় চলে এসেছেন শনিবারই। তারা সরাসরি শ্রীলঙ্কা থেকে চলে আসেন।
গতকাল রোববার ঢাকায় পা রাখলেন পাকিস্তানের ক্রিকেটার এবং বাকি স্টাফরা। ভোর ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
জানা গেছে, সালমান আগা, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা বিমাবন্দরেই রমজানের সেহরি করেছেন। তারপর সোনারগাঁ হোটেলে চেক ইন করেছেন তারা।
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ মার্চ। পরের দুই ম্যাচ ১১ ও ১৩ মার্চ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
