Dhakainfo24
ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

তছনছ ইসরায়েলের ৪ শহর, হতাহত ২০০

ঢাকা ইনফো২৪
মার্চ ২২, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলে চালানো ইরানের সর্বশেষ হামলায় দুইশরও বেশি মানুষ আহত বা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। 

শনিবার (২১ মার্চ) রাতভর ইসরায়েলের ৪ শহরে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এতে শহরগুলো রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। খবর প্রেসটিভির।

ইসরায়েলি গণমাধ্যম ও সরকার বরাবরই ইহুদিদের নিহত বা আহতের প্রকৃত তথ্য লুকিয়ে আসছে। এর মধ্যেই ইসরায়েল শতাধিক মানুষ আহতের তথ্য দিলেও, এখনো কেউ মারা যায়নি বলে দাবি করেছে। 

তবে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

আজ রোববার (২২ মার্চ) বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, তারা ‘অপারেশন ট্র প্রমিজ-৪’ এর ৭৩তম হামলা চালিয়েছে। এতে দখলকৃত ফিলিস্তিনের (ইসরায়েলের) দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলকে টার্গেট করা হয়েছে।

বিবৃতি বিপ্লবী গার্ড আরও বলেছে, নতুন হামলা চালানো হয়েছে বিপ্লবী গার্ডের আকাশ প্রতিরক্ষা বিভাগের শহীদ সেনাদের সাহসিকতাকে উৎসর্গ করে। 

এই হামলায় ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন। হামলা পরিচালনা করেছে বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স।

ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পর নতুন এ হামলায় ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বের শিবা এবং কিরাত গাটকে টার্গেট করা হয়েছে বলেও জানিয়েছে বিপ্লবী গার্ড।

হামলার পর ঘটনাস্থল থেকে করা বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করে বিপ্লবী গার্ড আরও বলেছে, ২০০ জন আহত বা নিহত হলেও ইসরায়েলি সরকার সংবাদ চেপে রাখছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।