Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

তিন দিনের সফরে বরিশাল ও বরগুনা আসছেন চিফ হুইপ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বরিশাল ও বরগুনা জেলায় তিন দিনের এক সরকারি সফরে আসছেন।

আজ শনিবার (১৪ মার্চ) চিফ হুইপের সহকারী একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ১৫ মার্চ বিকেলে তিনি ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। ১৬ মার্চ সকালে তিনি পাথরঘাটায় পৌঁছে মা-বাবার কবর জিয়ারত করবেন। এরপর বরগুনায় ফিরে ক্রোক খাল উদ্বোধন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন। সন্ধ্যায় বরগুনা পুলিশ সুপার আয়োজিত ইফতার মাহফিলে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

সফরের শেষ দিন ১৭ মার্চ তিনি তার নির্বাচনী এলাকা বেতাগী উপজেলায় স্থানীয় জনগণের সাথে সাক্ষাৎ, মাজার জিয়ারত এবং উপজেলা প্রশাসনের সাথে বৈঠক শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।