সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

তিন মামলায় জামিন পেলেন মমতাজ, মুক্তি কবে?

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

তিন মামলায় জামিন পেলেন মমতাজ, মুক্তি কবে?

প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৩১ পিএম   (ভিজিট : ৮১)

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম

X

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মো. সাগরকে হত্যাসহ তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছে হাইকোর্ট। 

আজ সোমবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের বেঞ্চ এই আদেশ দেয়। তবে আরও তিন মামলায় জামিন প্রশ্নে রুল বিচারাধীন থাকায় মমতাজ আপাতত মুক্তি পাচ্ছেন না বলে তার আইনজীবী জানিয়েছেন।

মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহের হোসেন সাজু ও ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোসাম্মদ খাইরুন নেসা। আগামী বৃহস্পতিবার ওই তিন মামলার জামিন শুনানির জন্য ধার্য রয়েছে।

 

২০২৫ সালের ১৭ মে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক এমপি মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়। ওই বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন শিল্পী মমতাজ। 

পুলিশ জানিয়েছে, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। 

এদিকে, একই আদালত সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে এক মামলায় ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন