বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তুরাগে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মর*দেহ ২৩ ঘণ্টা পর উদ্ধার


অক্টোবর ১, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ প্রায় ২৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রেলওয়ে ব্রিজের নিচ থেকে মো. আবু ইউনুস (১০) এবং বিকেল ৪টা ১০ মিনিটের দিকে নিরব (৯) নামে অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু ইউনুস টঙ্গীর বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহানের ছেলে। নিরব একই বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের ছেলে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, বুধবার বিকেলে দুই শিশুর নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে আলো স্বল্পতা ও প্রতিকূল পরিস্থিতির কারণে অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু করলে দুপুরে আবু ইউনুস ও বিকেলে নিরবের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর জামাইবাজার এলাকার রেলওয়ে ব্রিজের নিচে তুরাগ নদে মাছ ধরতে যায় দুই শিশু। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বৃহস্পতিবার বিকেলে দুই শিশুর মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});