শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দলে সুযোগ না পেয়ে ১৭ বছর বয়সী ভারতীয় নারী ক্রিকেটারের আত্মহত্যা

ঢাকা ইনফো২৪
জুলাই ৩১, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

ভারতের মহারাষ্ট্রে দলে সুযোগ না পাওয়ার হতাশায় ১৭ বছর বয়সী নারী ক্রিকেটার অদিতি চৌখাণ্ডে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় ক্রিকেটাঙ্গনে।

বুধবার রাতে নাগপুরের লক্ষ্মী নগর এলাকায় নিজ বাসায় অদিতির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ।

পরিবারের সদস্যদের সঙ্গে নাগপুরে বসবাস করতেন অদিতি। তার বাবা মহারাষ্ট্র সরকারের পূর্ত দপ্তরের একজন ঠিকাদার। চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করা অদিতি নিয়মিত ক্রিকেট অনুশীলন করতেন এবং বড় ক্রিকেটার হওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন। তার ভাই প্রবাল চৌখাণ্ডও ক্রিকেটের সঙ্গে যুক্ত।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে। সেখানে অদিতি লিখেছেন, দলে সুযোগ না পাওয়ায় তিনি মানসিকভাবে হতাশ ছিলেন। একই সঙ্গে ভাই প্রবাল যেন বড় ক্রিকেটার হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে পারেন, সেই শুভকামনাও জানিয়েছেন তিনি।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, দীর্ঘদিন ধরে দলে সুযোগ না পাওয়ার হতাশা ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে। তবে এর বাইরে অন্য কোনো কারণ ছিল কি না এবং কেন তিনি বারবার দল থেকে বাদ পড়ছিলেন, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত কোনো মন্তব্য করা হবে না।

অদিতির মৃত্যুর খবরে মহারাষ্ট্রের স্থানীয় ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ প্রতিভাবান এই ক্রিকেটারের অকাল মৃত্যু খেলাধুলায় প্রতিযোগিতামূলক চাপ এবং খেলোয়াড়দের মানসিক সুস্থতার বিষয়টিকেও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});