Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

দল-মত নির্বিশেষে দরিদ্র পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রতিমন্ত্রী পুতুল

ঢাকা ইনফো২৪
মার্চ ১০, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, পাঁচটি ভাগে ভাগ করে ক্রমান্বয়ে আমরা ফ্যামিলি কার্ডগুলোকে মানুষের কাছে পৌছে দেব। এই মুহূর্তে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যাদের অত্যন্ত প্রয়োজন, তাদের কাছে এই কার্ডের টাকা পৌঁছে গেছে।

তিনি বলেন, বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই প্রতিশ্রুতির একটি অংশ আমরা সম্পন্ন করতে পেরেছি। এটা বর্তমান সরকারের অনেক বড় সাফল্য।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় নাটোরের লালপুরে গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে কে কোন দল করছেন, কে কোন ধর্ম অবলম্বন করছেন, কে কার অনুসারী আছেন, কোনো কিছুই এই কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না। আপনারা প্রত্যেকে একজন নারী সদস্য হিসেবে, একটি পাঁচ সদস্য বিশিষ্ট পরিবারের কর্তৃপক্ষ হিসেবে এই কার্ড পাওয়ার অধিকার রাখবেন। আমরা বিশ্বাস করি, লালপুর বাগাতিপাড়া উপজেলাসহ নাটোরের চারটি আসন রয়েছে, রাজশাহী বিভাগের যে আটটি জেলা রয়েছে সবগুলোতে ক্রমান্বয়ে এই কার্ডের কাজ শুরু হব।

ফারজানা শারমিন বলেন, সারা বাংলাদেশে একযোগে যখন এই কার্ড শুরু হবে তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের অর্থনীতিকে চালিত করে রাখবে। যখন আমরা একটি পরিবারের নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবো, পরিবারের নারী সদস্যকে মানসিকভাবে স্বাবলম্বী করতে পারবো, তখন আমরা এগিয়ে যেতে পারবো।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীরা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।