বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দশ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান


সেপ্টেম্বর ৯, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়া হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এ সময় দুই দেশের শ্রমবাজার ও অর্থনৈতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের কথা হয়েছে। ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। তারা বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিতে চায়। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে তারা। এ বিষয়ে একটি চুক্তিও সই হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ওমানের একটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

ওমানের ভিসা চালুর বিষয়ে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। এটি আগের সরকারের সময়ে হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা যাতে নিয়মিত ওমানে যেতে পারেন, সে চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, দক্ষ অভিবাসনের ওপর সরকার জোর দিচ্ছে। বিষয়টি ওমান সরকারকে জানানো হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ মানুষ যাতে ওমানে যেতে পারেন এবং বিভিন্ন খাতে কাজ করতে পারেন, সেটি চাওয়া হচ্ছে। এ বিষয়ে ওমানও আগ্রহ দেখিয়েছে। এ নিয়ে দুই দেশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});