বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন ২৮ জুন থেকে

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন ২৮ জুন থেকে

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ০)

দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন ২৮ জুন থেকে

X

দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন ২৮ জুন থেকে

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। এর ফলে চিকিৎসা, ভ্রমণ ও পারিবারিক প্রয়োজনে ভারতে যেতে আগ্রহীদের জন্য নতুন সুযোগ তৈরি হলো।

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে এবং ১ জুলাই থেকে ভিসা প্রদান কার্যক্রম চালু করা হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণায় ভ্রমণপ্রত্যাশী ও সংশ্লিষ্ট মহলে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

তিনি জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের পাঁচটি ভিসা সেন্টার থেকে আবেদনকারীরা সেবা নিতে পারবেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেডিকেল ভিসাপ্রত্যাশী, শিশু ও প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।

এদিকে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা প্রদান করেছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর এ সিদ্ধান্ত দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পর্যটন কার্যক্রম আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});