বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুই বছরের ওয়ারেন্টিতে দেশে রেডমি নোট ১৭ সিরিজ


সেপ্টেম্বর ৯, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

আনুষ্ঠানিকভাবে রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি ব্যান্ড শাওমি। নতুন এই সিরিজে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি ও রেডমি নোট ১৭ ৪জি—এই তিনটি মডেল রয়েছে। ক্রেতাদের জন্য থাকছে ২ বছরের ওয়ারেন্টি ও ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা।

সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-তে রয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য এতে ১০০ ওয়াট হাইপারচার্জ এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রয়েছে। ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ এবং আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিংও থাকছে।

রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপারচার্জ রয়েছে। আর রেডমি নোট ১৭ ৪জি মডেলে পাওয়া যাবে ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট টার্বো চার্জিং। দুই মডেলেই অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ও ৩ মিটার ড্রপ রেজিস্ট্যান্স রয়েছে।

রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-এর দাম শুরু ৬৪,৯৯৯ টাকা থেকে। প্রো ৫জি-এর দাম ৫৪,৯৯৯ টাকা এবং নোট ১৭ ৪জি-এর দাম ৩২,৯৯৯ টাকা থেকে শুরু।

ক্রেতারা কার্ডলেস ইএমআইয়ে সর্বোচ্চ ১০,০০০ টাকা ক্যাশব্যাক এবং ৩৬টি ব্যাংকের কার্ডে সর্বোচ্চ ১২ মাসের ০% ইএমআই সুবিধা পাবেন। পাশাপাশি নগদ কেনাকাটায় থাকছে বিভিন্ন উপহার ও নোট ক্লাব প্রিভিলেজ কার্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});