সোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%


অক্টোবর ৫, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে সঞ্চয়পত্রে বিনিয়োগের প্রবণতা বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে মোট ২ হাজার ৪৬৩ কোটি ১২ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে বিক্রি হয়েছিল ১ হাজার ৫৭২ কোটি ২৯ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে প্রায় ৫৭ শতাংশ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুধু আগস্টেই সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৪০৩ কোটি ৬৫ লাখ টাকার। ২০২৫ সালের আগস্টে বিক্রির পরিমাণ ছিল ২৭৮ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাসটিতে বিক্রি বেড়েছে ১২৪ কোটি ৮৪ লাখ টাকা বা প্রায় ৪৫ শতাংশ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকের আমানতের তুলনায় সঞ্চয়পত্রে তুলনামূলক ভালো রিটার্ন পাওয়ার সুযোগ থাকায় এ খাতে মানুষের আগ্রহ বাড়ছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন বিনিয়োগের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হারও পুনর্নির্ধারণ করা হয়েছে।

তবে বিক্রি বাড়লেও সরকারের জন্য সঞ্চয়পত্র এখনো বড় ধরনের নিট ঋণের উৎস হয়ে উঠতে পারেনি। নতুন বিক্রি থেকে পাওয়া অর্থের বড় অংশই পুরনো বিনিয়োগকারীদের মূল টাকা ফেরত দিতে ব্যয় হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরে মোট ৯২ হাজার ৫১৩ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। একই সময়ে পুরনো সঞ্চয়পত্রের মূলধন পরিশোধে ব্যয় হয় ৯২ হাজার ৭৭ কোটি টাকা। ফলে ওই অর্থবছরে এ খাত থেকে সরকারের নিট ঋণ দাঁড়ায় মাত্র ৪৩৬ কোটি ৬ লাখ টাকা।

অথচ ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে এ লক্ষ্যমাত্রা কমিয়ে ১১ হাজার ৫০০ কোটি টাকা করা হয়।

একসময় সরকারের অভ্যন্তরীণ ঋণের অন্যতম প্রধান উৎস ছিল সঞ্চয়পত্র। ২০২০-২১ অর্থবছরে এ খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ ছিল প্রায় ৪২ হাজার কোটি টাকা। বর্তমানে নতুন বিনিয়োগের অর্থের বড় অংশ পুরনো বিনিয়োগকারীদের মূলধন ও মুনাফা পরিশোধে চলে যাওয়ায় সরকারের হাতে থাকছে তুলনামূলক কম অর্থ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হিসাবে, ২০২৬ সালের আগস্ট শেষে সঞ্চয়পত্রে গ্রাহকদের মোট বিনিয়োগ বা সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৪৬৫ কোটি টাকা। আগের বছরের আগস্টে এই স্থিতি ছিল ৩ লাখ ৩৩ হাজার ৮৪৬ কোটি টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});