রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

দুই ম্যাচেই বাদ সাকলায়েন!

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় দলে ডাক পেয়ে অনেক আলোচনার জন্ম দিয়েছিলেন আব্দুল গাফফার সাকলায়েন। কিন্তু আলোচনাটা থেমে গেল মাত্র দুই ম্যাচেই! অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি খেলা সাকলায়েন বাদ পরেছেন সিরিজের তৃতীয় ম্যাচ থেকে।

টেপ টেনিস ক্রিকেট থেকে প্রফেশনাল ক্রিকেটে এসেছিলেন। টিভিতে ডোয়াইন ব্র্রাভোর স্লোয়ার দেখে স্লোয়ার রপ্ত করেছিলেন। বয়সভিত্তিক  কোনো দলে না খেলেই জায়গা করে নিয়েছিলেন ‘এ’ দলে। সেই থেকে ইমারজিং  দল হয়ে চলে এসেছেন জাতীয় দলে। অনেকটা স্বপ্ন পুরণের মতোই। তবে সাকলায়েনের স্বপ্ন এই যাত্রায় থেমে গেল দুই ম্যাচেই।

অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে হুট করে সাকলায়েনকে খেলতে নামিয়ে দেওয়া হলো কেন তা নিয়েও সমালোচনা হয়েছে। কেউ কেউ মনে করছেন, এসে সম্ভবনাময় ক্রিকেটারের ক্যারিয়ার শুরুতেই চাপে পরে গেল!

সাকলায়েনের বদলে আজ একাদশে জায়গা নিয়েছেন নুরুল হাসান সোহান। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে আরও দুই পরিবতন।

মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার খেলছেন না আজ। তাদের বদলে একাদশে নেওয়া হয়েছে তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামকে।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন (উইকেটরক্ষক), তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন