রাজশাহী দুর্গাপুরে ২৮ জন গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে সংগৃহিত সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা এর সভাপতিত্বে, শনিবার ১৪ (মার্চ) বেলা ২ টার সময় উপজেলা পরিষদের মিনি হলরুমে এই যাকাত ফান্ডের চেক বিতরণ কর্মসূচি পালিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ২৮ জন গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের প্রতিজনকে ৩৭৭০ টাকা হারে চেক বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাজেদুর রহমান, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মদ রেজাউল করিম স্বপন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রকৃত গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে। দারিদ্রতা দূরীকরণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এক সাথে কাজ করতে হবে।
