দুর্গাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:৫২ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমানো কে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন – ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ আল ওমর ফারুক।
উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৬০১জন শিশুকে নীল ভিটামিন ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২৯,১৪৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েএ কর্মসূচী বাস্তবায়ন করবে।
এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মেডিক্যাল অফিসার রকিবুল ইসলাম, দীপা সরকার, মিজানুর রহমান (সানি), স্যানিটারী ইন্সপেক্টর মো. আলী আকবর, ইপিআই আনোয়ার হোসেন, পরিসংখ্যানবিদ লিন্টু সরকার, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্ত্তীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।