সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুর্গাপুরে নানা আয়োজনে পল্লী উন্নয়ন দিবস পালিত

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুরে নানা আয়োজনে পল্লী উন্নয়ন দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:০৯ পিএম   (ভিজিট : ০)

পল্লী উন্নয়ন দিবস পালিত

X

পল্লী উন্নয়ন দিবস পালিত

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দুর্গাপুরের যৌথ উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে এ দিবস পালিত হয়। 

এ উপলক্ষে আজ সকালে সর্বস্তরের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ শাদাত এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীনা আক্তারের সঞ্চালনা, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, সমবায় কর্মকর্তা বিজনকান্তি ধর, যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক ডিয়িার সাংবাদিক এবং বিভিন্ন সুধীজন বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হলো পল্লী উন্নয়ন। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আধুনিক, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ গ্রাম গড়ে তোলার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উপস্থিত বক্তারা উল্লেখ করেন।

পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে সরকারি দপ্তর, সমবায় সংগঠন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গ্রামীণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ। 

জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এ আয়োজনের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের গুরুত্ব এবং সমবায়ভিত্তিক উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া হয়। আলোচনা শেষে উপস্থিত সকলের হাতে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});