সোমবার (১২ অক্টোবর) দুপুরে হাজিরহাটে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি প্রায় অর্ধশত অসহায় নারীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
খাদ্যদ্রব্য বিতরণকালে রুহুল আমিন বিশ্বাস রানা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের এই বাজারে সমাজের এমন অনেক মধ্যবিত্ত ও অভাবী নারী রয়েছেন, যারা চরম সহায়-সম্বলহীন হওয়া সত্ত্বেও আত্মমর্যাদার খাতিরে কারো কাছে হাত পাততে পারেন না, বা অন্যের দুয়ারে যেতে পারেন না। আমরা খুঁজে খুঁজে ঠিক এই ধরনের অসহায় ও দুস্থ নারীদের চিহ্নিত করে তাদের দ্বারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে অভাবী মানুষের পাশে দাঁড়ানো উচিত। খাদ্য সহায়তা পেয়ে উপস্থিত দুস্থ ও অসহায় নারীরা গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে রানা গ্রুপের বিভিন্ন অঙ্গ-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.