দেশের অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: ডা. জাহিদ

দেশের অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: ডা. জাহিদ

‎দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, স্বৈরাচার ফ‍্যাসিস্ট আওয়ামী লীগ মেগা প্রজেক্টের নামে অর্থ লুটপাট করেছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়ে গেছে। ছাত্র-জনতার গণঅভ‍্যুত্থানে স্বৈরাচারী ফ‍্যাসিস্টরা পালিয়ে গেলেও দেশের অর্থনীতি, কৃষি, বিদ‍্যুৎ, শিল্প, বাণিজ্য, শিক্ষাসহ সব খাত ধ্বংস করে গেছে। ‎ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ‎দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে বিরামপুর পৌর বিএনপি'র আওতাধীন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এক কর্মী সভায় এসব কথা বলেন ডা. জাহিদ হোসেন।

সূত্র: মূল সংবাদ

FacebookXWhatsApp