বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দৌলতপুরে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুরে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:৪৮ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ বিজয় আহমেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে।

সে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা বিপ্লব ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমানের নির্দেশনায় পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বিজয়ের দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে গরু রাখার ঘর থেকে একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড তাজা গুলি এবং ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহিরমাদী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নামে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});