
নওগাঁর ধামইরহাট উপজেলায় এক মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এঘটনায় ভুক্তভোগীর বাবা আতোয়ার হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই ধামইরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি তাকমিমকে (২২) গ্রেপ্তার করে। সে উপজেলার শিবরাম গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানের কঠোর ভুমিকায় আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয় এবং তাকে আটক করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।