সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নওগাঁয় ইটভাটা মালিক ও অংশীজনদের নিয়ে মতবিনিময়


সেপ্টেম্বর ১৪, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় ইটভাটা মালিক সমিতির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সভায় অবৈধ ইটভাটা, বিশেষ করে কাঠ পোড়ানো ফিক্সড চিমনী ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ইটভাটা মালিক সমিতির সহযোগিতা কামনা করা হয়। সভায় ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক।

এ সময় সিভিল সার্জন, নওগাঁর প্রতিনিধি এবং সরকারি প্রকৌশল দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পোড়ানো ইটের পরিবর্তে বালু, সিমেন্ট, ফ্লাই অ্যাশসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি ব্লকের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পরিবেশ সুরক্ষা ও নির্মাণ খাতে পোড়ানো ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});