শুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নকআউট পর্বে ব্রাজিলকে পেল জাপান

ঢাকা ইনফো২৪
জুন ২৬, ২০২৬ ৭:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

এফ গ্রুপ থেকে তাদের নকআউট পর্বে যাওয়া অনেকটাই নিশ্চিত ছিল। শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে পয়েন্ট পেলেই রাউন্ড অব ৩২ এ যেত এশিয়ার দেশ জাপান। শেষ পর্যন্ত সুইডেনের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে রানার্স-আপ হয়েই নকআউটে পা রাখল তারা। আর এতেই পরের রাউন্ডে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। অন্য ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোল হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। পরের রাউন্ডে তারা পেল মরক্কোকে।

সুইডেন-জাপান ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয়নি। ম্যাচের ৫৬ মিনিটে জাপানকে এগিয়ে দেন ড্যাজেন মাইদা। লিড অবশ্য বেশি সময় ধরে রাখতে পারেনি এশিয়ার দেশটি।

৬২ মিনিটে ম্যাচে সমতা ফেরায় সুইডেন। অ্যান্টনি এলানগার গোলে ম্যাচে ফেরে সুইডিশরা।

শেষ পর্যন্ত জয়সূচক গোল আর কেউই পায়নি। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের ২য় হয়ে রাউন্ড অব ৩২ এ গেল জাপান। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেরা ৩য় দলের একটি হয়ে পরের রাউন্ডে গেল সুইডেনও। পরের রাউন্ডে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান।

গ্রুপের অন্য ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ৩ মিনিটের মাথায় এগিয়ে যায় ডাচরা। আত্মঘাতী গোল করেন এলিস শিহিরি।

৭ম মিনিটে ব্রায়ান ববির গোলে লিড দ্বিগুণ হয়। ৫৪ মিনিটে মাস্তুরির গোলে ব্যবধান কমায় তিউনিসিয়া। ৬২ মিনিটে ভ্যান হেকের গোলে দুই গোলের লিড ফিরে পায় নেদারল্যান্ডস।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ডাচরা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডে যাচ্ছে নেদারল্যান্ডস। সেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});