Dhakainfo24
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রজমান উপলক্ষ্যে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) থেকে আগামী সোমবার (১৬ মার্চ) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মজুদ থাকা সাপেক্ষে ডিম ও মাংস বিক্রি করা হবে।

বুধবার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।

প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ড্রেসিংকৃত বয়লার মুরগির মাংস প্রতিকেজি ২৪৫ টাকা ও প্রতি পিচ মুরগির ডিম ৮ টাকা করে বিক্রি করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক জানান, “আজ শুরু হওয়া সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রির কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টক থাকা সাপেক্ষে বিক্রি কার্যক্রম চলবে। ক্রেতাদের হাতে সুলভ মূল্যে মাংস ও ডিম তুলে দেয়ার লক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগ এ উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি জানান।”



মাসুম/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।