রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নতুন যেকোনো যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নতুন কোনো হুমকি বা যুদ্ধের মুখোমুখি হতে ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবন আল-রেজা। তিনি দাবি করেছেন, আগের সংঘাতগুলোর তুলনায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন অনেক বেশি উন্নত ও শক্তিশালী।

রোববার দেওয়া এক বক্তব্যে মাজিদ ইবন আল-রেজা বলেন, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, বারবার হুমকি দিলে ইরানের অবস্থান পরিবর্তন করা যাবে কিংবা দেশটিকে ভয় দেখানো সম্ভব হবে। কিন্তু তাদের ধারণা ‘গুরুতরভাবে ভুল’।

তিনি বলেন, হুমকি দিয়ে ইরানের সঙ্গে কোনো বিষয় মোকাবিলা করা সম্ভব নয়। তার ভাষ্য, এসব হুমকির বেশির ভাগই রাজনৈতিক বার্তা বা বক্তব্য; এর সঙ্গে প্রকৃত সামরিক সক্ষমতার প্রতিফলন সব সময় থাকে না।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান কখনো প্রতিবেশী বা আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি ছিল না এবং ভবিষ্যতেও হবে না। বিচক্ষণতা ও সতর্কতার সঙ্গে তেহরান সব সময় বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য বজায় রাখার চেষ্টা করেছে।

তিনি বলেন, নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে আগের সংঘাতগুলোর তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে ইরান প্রতিক্রিয়া জানাবে।

মাজিদ ইবন আল-রেজা আরও বলেন, ইরানের যে সামরিক সক্ষমতা ও প্রযুক্তি মাঝেমধ্যে প্রকাশ্যে দেখানো হয়, তা দেশটির প্রকৃত প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক শিল্পের সম্ভাবনার সামান্য অংশ মাত্র। এই খাতে উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

তিনি জোর দিয়ে বলেন, যেকোনো হুমকি মোকাবিলায় ইরানের ‘পূর্ণ প্রস্তুতি’ রয়েছে। এই প্রস্তুতি দেশটির নিজস্ব সক্ষমতা ও কৌশলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় দেশটি নিজেদের রাজনৈতিক সিদ্ধান্ত, সামরিক সক্ষমতা এবং অভ্যন্তরীণ সম্পদের ওপর নির্ভর করে বলেও উল্লেখ করেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});