মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নদী তীর রক্ষা কাজের বাঁধা পাউবোর জায়গার অবৈধ স্থাপনা


সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কপোতাক্ষ নদের তীর রক্ষায় সরকারি অর্থে চলছে সিসি ব্লক নির্মাণের কাজ। তবে নির্মাণের নির্ধারিত জায়গা দখল করে দোকানপাট ও বসতবাড়ি গড়ে ওঠায় খুলনার কয়রা উপজেলার কাশিহাট এলাকায় আটকে গেছে নদীতীর সংরক্ষণকাজ। পাউবোর জায়গা দখলমুক্ত না হওয়ায় ওই অংশে সিসি ব্লক নির্মাণ করতে পারছেন না সংশ্লিষ্ট ঠিকাদার।

উপজেলার কাশিহাট এলাকায় কপোতাক্ষ নদের তীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে সিসি ব্লক নির্মাণের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে মেসার্স এমএম বিল্ডার্স। কিন্তু নির্মাণকাজের জন্য নির্ধারিত জায়গার একটি অংশে স্থাপনা থাকায় সেখানে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাউবোর জায়গা দখল করে অনেকে দোকানঘর ও বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। ভগীরথ সরকার, আমজাদ সানা, দেনা সরদার, কামরুল সানা, জয়চাঁদ সরকার, দীপক বরকন্দাজ, বিনয়কৃষ্ণ সরকার, আমিনুর গাজী, সমকর মণ্ডল, শহিদুল মোল্লা, জিতেন্দ্রনাথ দাস, মনোরঞ্জন সরকার, দীপক বমন দাস, আনন্দ ফকির, সন্দীপ মণ্ডল, রণজিৎ সরকার ও আমাদল সানার বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর তীর রক্ষায় সিসি ব্লক নির্মাণের জন্য নির্ধারিত জায়গা খালি থাকা জরুরি। কিন্তু দখল করা অংশে স্থাপনা থাকায় কাজের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। এতে প্রকল্পের কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি বর্ষা ও নদীর পানির চাপ বাড়লে তীর ও বেড়িবাঁধের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

প্রকল্পের সাইট অফিসার তানভীর আহমেদ বলেন, জায়গা সংকুলান না হওয়ায় দখলকৃত অংশে বর্তমানে সিসি ব্লক নির্মাণ করা সম্ভব হচ্ছে না। দখলদারদের বারবার জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলা হলেও তারা এখনো জায়গা ছাড়েননি। ফলে নির্মাণকাজে স্থবিরতা দেখা দিয়েছে।

এদিকে বেড়িবাঁধের ঢালের মধ্যে একটি বৈদ্যুতিক খুঁটি থাকায় নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, খুঁটিটি দ্রুত সরানো না হলে সেটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। নদীতীর সংরক্ষণকাজের স্বার্থে খুঁটিটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।

সরকারি জায়গা দখলের বিষয়ে জানতে চাইলে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল বাকি বলেন, কাশিহাট এলাকার অবৈধ দখলদারদের সরকারি জায়গা ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করে নদীতীর সংরক্ষণকাজ স্বাভাবিক করা হোক। তা না হলে প্রকল্পের কাজ আরও দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কপোতাক্ষ নদের তীর ও বেড়িবাঁধের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});