Dhakainfo24
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নন্দীগ্রামের দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি মোশারফ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৬, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে দেওতা খানকায়ে হোসেনিয়া কালিমিয়া চিশতিয়া তিনতলা ভবন নির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু -নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। সোমবার (১৬মার্চ) বিকালে তিনি এ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক আব্দুল হাকিম , পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু ও খানকার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এই কাজের জন্য ৫৫০ বস্তা সিমেন্ট দেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।