Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৭, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গরিব-অসহায় মানুষের মাঝে মানবিক আর্থিক ও বিভিন্ন সহায়তা বিতরণ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে আয়োজিত এই সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নন্দীগ্রাম উপজেলার গরিব-অসহায় মানুষের মাঝে মানবিক আর্থিক ও বিভিন্ন সহায়তা বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এবং আমি জনগণের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২৫ জনের মাঝে হাজী রুমাল, ৫০ জনের মাঝে থ্রিপিস, ৩০০ জনের মাঝে শাড়ি এবং ৫০০ জনের মাঝে ৫ লক্ষ টাকা সহায়তা বিতরণ করা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।