Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে ব্যারিস্টার জাকির আহম্মদ কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহম্মদ কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অত্র কলেজের অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাণুরাগী মিজানুর রহমান মজনু সরকার।

প্রভাষক আব্দুল মান্নানের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আবুল কাশেম মোকাদ্দোস, নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
আবুল কালাম আজাদ ও জাহাঙ্গীর আলম, সাবেক কৃতি ফুটবলার ফরহাদ হোসেন, সমাজ সেবক শাহ আলম সরকার, মোখলেছুর রহমান মেম্বার, সাবেক ইউপি সদস্য ফিরুজ মিয়া, জহিরুল ইসলাম জজ, আজিজুল হক আশিক, সৌদি আরব প্রবাসী মাসুম খন্দকার ও আনোয়ার হোসেন পিন্টু সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার পর ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিলো সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় পরম কাঙ্ক্ষিত স্বাধীনতা। এসময় বক্তারা সকল শহীদদের বিনম্র চিত্তে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং লাউর ফতেপুর ব্যারিস্টার জাকির আহম্মদ কলেজ প্রতিষ্ঠা সহ নবীনগরে শিক্ষার মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় অত্র কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহম্মদের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনার পূর্বে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতিসহ অত্র কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মেহেদী হাসান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।