মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নলডাঙ্গায় দুর্ঘটনার সিএনজিতে লুকিয়ে রাখা বিপুল গাঁ*জাসহ গ্রেফতার ৪


সেপ্টেম্বর ১৫, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের নলডাঙ্গায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনাকে কেন্দ্র করে লুকিয়ে রাখা ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানাযায়, গত ৯ সেপ্টেম্বর রাতে নলডাঙ্গার বুড়িরভাগ এলাকায় একটি সিএনজি অটোরিকশা উল্টে গেলে ভেতরে থাকা আরমান নামে একজন আহত হন। দুর্ঘটনার সুযোগে সিএনজিতে থাকা গাঁজার বস্তাগুলো সরিয়ে অন্য সহযোগীদের বাড়িতে লুকিয়ে রাখা হয়। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুই বাড়িতে তল্লাশি অভিযান চালায়। অভিযানে গালিব মোস্তফার বাথরুমের ফলস ছাদ থেকে ১৯ কেজি ৭৭০ গ্রাম এবং নজরুল ইসলামের বাড়ি থেকে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় গ্রেপ্তার করা হয় গালিব মোস্তফা (২৫), মোঃ নজরুল ইসলাম ভোলা (৪০), মোঃ শাহাদৎ হোসেন (৪৫) ও মোঃ আরমান (৩০) নামে চার মাদককারবারীকে। ​নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি পলাতক সিএনজি চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});