শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাটোরের পদ্মা চরে সাঁড়াশি অ্যাকশনে আটক ১৩


অক্টোবর ৯, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। যৌথবাহিনীর এই সাঁড়াশি অভিযানে লালপুরের পদ্মা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

​শুক্রবার (০৯ অক্টোবর, ২০২৬) ভোর থেকে রাজশাহী রেঞ্জের অধীনে নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও মেহেরপুর—এই পাঁচ জেলায় একযোগে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালিত হয়। পুরো অভিযানে সর্বমোট প্রায় ৬৫০ জন অফিসার ও পুলিশ সদস্য অংশ নেন। ​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের রাজশাহী অংশ (রাজশাহী, নাটোর ও পাবনা জেলা) সার্বিক তত্ত্বাবধানসহ দিকনির্দেশনা প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ।

নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সার্বিক নির্দেশনায় লালপুর থানা এলাকায় অভিযানের মূল নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়। ​অভিযানে লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ইব্রাহীম খলিলের নেতৃত্বে নাটোর জেলার প্রায় ১০০ জনেরও বেশি অফিসার ও পুলিশ ফোর্স অংশ নেন। তারা পদ্মা নদীর দুর্গম চরসহ লালপুর থানার বিভিন্ন সন্দেহভাজন স্থানে অভিযান চালান।

​অভিযানকালে গ্রেফতারকৃত ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা কার্যকর ও নতুন নিয়মিত মামলা রুজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});