নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু এবং একটি চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ০৬ নং গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল জানতে পারে যে, পূর্ণকলস গ্রামে সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলে কলাগাছের নিচে সন্দেহজনক অবস্থায় একটি বাজারের ব্যাগ পড়ে রয়েছে। খবর পেয়ে এসআরবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান, ১টি সুইচ গিয়ার চাকু এবং ১টি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৫ জানান, উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.