Dhakainfo24
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে স্বল্প মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম শুরু

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

নাটোরে সাধারণ মানুষের জন্য স্বল্প মূল্যে মাংস ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। নাটোর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি চালু করা হয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসক আসমা শাহীন বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচির আওতায় জনপ্রতি এক কেজি করে মাংস এবং জনপিছু দুই হালি করে ডিম দেওয়া হচ্ছে। নির্ধারিত মূল্যে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা এবং প্রতি হালি ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হবে। স্বল্প মূল্যে মাংস ও ডিম কিনতে সকাল থেকেই অনেক মানুষ নির্ধারিত স্থানে ভিড় করছেন।

আয়োজকরা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।