গত ৮ অক্টোবর ৭৫ বছর বয়সে গোয়ায় নিজের বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। পর্দায় তীব্র অভিনয় আর ব্যক্তিজীবনে স্পষ্টভাষী স্বভাবের জন্য তিনি পরিচিত ছিলেন। নানা পাটেকরের প্রয়াণে দেওয়া শোকবার্তায় তার কাছ থেকে শেখার অভিজ্ঞতা স্মরণ করেছেন শাহরুখ খান। নানা পাটেকরকে নিজের পরামর্শদাতা, শিক্ষক, সমালোচক ও বন্ধু হিসেবে উল্লেখ করেছেন এই তারকা।
শাহরুখ আরও স্মরণ করেন, নানা পাটেকরের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় নার্ভাস হয়ে বারবার চুল ঠিক করছিলেন তিনি। বিষয়টি লক্ষ করে নানা তার হাত সরিয়ে দিয়ে বলেছিলেন, ‘নায়কের মতো চুল সাজিও না, তুমি একজন অভিনেতা।’
যে ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ
২০১২ সালে এক অনুষ্ঠানে শাহরুখ নব্বইয়ের দশকের শুরুর দিকের একটি ঘটনার কথা জানান। গৌরী খানের সঙ্গে বিয়ের কিছুদিন পর একটি সাময়িকীতে তার এক সহঅভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে গৌরী মন খারাপ করেন। ক্ষুব্ধ শাহরুখ ওই প্রতিবেদনের সাংবাদিকের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন।
শাহরুখের ভাষ্য অনুযায়ী, সাংবাদিককে ফোন করে কথা বলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে তিনি ওই সাংবাদিকের বাড়িতে যান। সঙ্গে ছিল তার সেনা কর্মকর্তা শ্বশুরের দেওয়া একটি কুকরি। সেখানে সাংবাদিকের মা-বাবার সামনে এক তরুণকে হুমকি দেন শাহরুখ। পরে নিজের এই আচরণকে ভুল বলেও স্বীকার করেছিলেন তিনি।
শাহরুখ ভেবেছিলেন, ঘটনা সেখানেই শেষ। কিন্তু পরদিন সন্ধ্যায় ‘কাভি হাঁ, কাভি না’ ছবির শুটিংয়ের সময় পুলিশ হাজির হয়। প্রথমে পুলিশ সদস্যরা তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, এমনকি ছবিও তোলেন। পরে তারা জানান, একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার সঙ্গে কথা বলতে চান।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.