Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ী ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের প্রাপ্ত অর্থ হতদরিদ্র, দু:স্থ অসহায়,প্রতিবন্ধী ও নারী ফুটবলারদের মাঝে বিতরণ করা হয়েছে।

নান্দাইল আসনের সংসদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি,র নির্দেশে আজ বুধবার (১৮মার্চ) দুপুর ১২ টায় উপজেলা হলরুমে এ অর্থ বিতরণ করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক সহ প্রমুখ।
এদিকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের শাড়ী বিতরণের জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি উপজেলা প্রশাসন ও গণমান্য ব্যক্তিদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন।

কমিটির সদস্যের সহায়তায় মঙ্গলবার ও বুধবার ,চরভেলামারী আশ্রয়ণ প্রকল্প,ভাটি পাঁচানি গুচ্ছ গ্রাম,খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গুচ্ছ গ্রাম, শেরপুর ইউনিয়নের মেরাকোনা আশ্রয়ণ প্রকল্প, মুশুল্লির ত্রিমোহনী গুচ্ছ গ্রামের বাসিন্দা সহ ভাসমান ভিক্ষুকদের মাঝে শাড়ী ও ত্রি-পিস বিতরণ করেন। এছাড়াও ইমাম ও মুয়াজ্জিনের জন্য রুমাল,প্রতিবন্ধী ও নারী ফুটবলারদের মাঝে মানবিক অর্থিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়। চন্ডিপাশা ইউনিয়নের ভিক্ষুক সোলেমা খাতুন বলেন- এই প্রথম শাড়ী ও নগদ টাকা পেলাম। ঈদে নতুন শাড়ী ও সেমাই,চিনির ব্যবস্থা হইল। আল্লাহ্ আমাগো প্রতিমন্ত্রী কে বাঁচাইয়া রাখুক।

ত্রান বিতরণ কার্যক্রমের কমিটিতে থাকা নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল বলেন – আমার সাংবাদিকতার ৪৭ বছরে নান্দাইল উপজেলায় ত্রান বিতরণের কমিটি হতে দেখেনি। অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে শাড়ী,ত্রি-পিস ও মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশক্রমে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে গরিব,অসহায়,দরিদ্র, প্রতিবন্ধী, নারী ফুটবলার এবং গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।